শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেবাননে চরম আর্থিক সঙ্কট, ব্যাংকে লুটপাট-সংঘর্ষে ১ জন নিহত

শাহনাজ বেগম : [২] মঙ্গলবার লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর সদস্যরা গোলাবারুদ, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে, এতে আন্য আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আল-জাজিরা

[৩] লকডাউনের কারণে মুদ্রাস্ফীতি, বেকারত্ম, খাদ্য সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে রাজপথে বিক্ষোভ করেছে লেবাননের কয়েক হাজার মানুষ। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের এক পর্যায়ে স্থানীয় একটি ব্যাংকে হামলা চালিয়ে লুটপাট করে।

[৪] এর একদিন আগেও দেশজুড়ে কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দেশটিতে দ্রুতগতির মুদ্রাস্ফীতির কারণে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, মুদ্রার অবমূল্যায়ন ঘটায় লাখ লাখ মানুষ বেতন এবং ব্যাংকে জমাকৃত অর্থের অর্ধেক হারিয়েছেন। এএফপি

[৫] সম্প্রতি করোনা বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি করায় অর্থনৈতিক দুর্দশা এই দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে। খাবারের তীব্র সংকট ও মৌলিক চাহিদা পূরণে তারা ব্যর্থ হয়ে বিক্ষোভ করছে।

[৬] লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে বলছে, বিক্ষোভ দমন এবং সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়ার সময় অন্তত ৫৪ সেনাসদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনই ত্রিপোলিতে আহত হয়েছেন।

[৭] মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৭ জন এবং মারা গেছেন ২৪ জন।

  • সর্বশেষ