শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা পরীক্ষায় বঙ্গবন্ধু মেডিকেলে উপচেপড়া ভিড়

মাহমুদুল আলম : [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বলেছে, ভোগান্তি কমাতে আগামী সপ্তাহ থেকে পরীক্ষা করাতে যারা আসবেন অনলাইনে তাদের রেজিস্ট্রেশন করা হবে। ডিবিসিনিউজে এই তথ্য জানা গেছে।

[৩] তিনশো টিকিটের বিপরীতে নমুনা দিতে আসছে প্রায় হাজারের কাছাকাছি। এর ফলে দূরদূরান্ত থেকে আসা অনেকেই নমুনা দিতে পারছেন না। অনেকে কয়েকদিন ঘুরে হতাশা প্রকাশ করছেন। এই প্রেক্ষাপটে এমন ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

[৪] করোনা পরীক্ষার জন্য ভেতরে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে কারো শরীরে করোনা না থাকলেও, অন্য করোনা আক্রান্তদের কাছ থেকে সংক্রমণের ঝুঁকি থাকছে। সামাজিক দূরত্ব মানতে মাইকে বারবার অনুরোধ করা হলেও শুনছেন না কেউ। করোনার উপসর্গ নিয়ে আসা লোকদের কাছে ভয়ে যেতেও চান না নিরাপত্তারক্ষীরা।

[৫] বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, নমুনা দিতে আসা মানুষ বেশি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি, অন্যান্য হাসপাতালগুলোকে বিএসএমএমইউয়ের "ফিভার ক্লিনিক" মডেল অনুসরণের আহ্বান তাদের।

[৬] বিএসএমএমইউ ভাইরোলজি বিভাগের প্রধান সাইফ উল্লাহ মুন্সি বলেন, এই হাসপাতালের প্রতি মানুষের আস্থা থাকাতেই ভীড় বেশি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা অনলাইনে বুকিং দেয়ার সিস্টেম চালু করবো। এছাড়া, ভোগান্তি কমাতে বিশ্ব স্বাস্থ্যসংস্থার পরামর্শ অনুযায়ী শুধুমাত্র লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করার পরামর্শ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়