শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজের অযোগ্য বলে চীনের তৈরি কিট বাতিল করলো ভারত

ইয়াসিন আরাফাত : [২] করোনা ভাইরাস পরীক্ষায় চীনের গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগোনস্টিকের তৈরি কিটকে “কাজের অযোগ্য” বলে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এর ফলে চীনের অই দুই সংস্থার থেকে যে করোনা পরীক্ষার কিট কেনা বাতিল করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এনডি টিভি, ইন্ডিয়া টুডে, এই সময়

[৩] সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেহেতু কিটের জন্য এখনও পর্যন্ত চীনের ওই দুই সংস্থাকে কোনও টাকা দেওয়া হয়নি, তাই এক টাকাও অপচয় হবে না।

[৪] এর আগে চলতি মাসে, ৫ লক্ষ রাপিড কিট এবং অ্যান্টি বডি আরএনএ এক্স্ট্রাকশন কিট তৈরি করে ভারত। এবং সেগুলো দেশটির বিভিন্ন প্রান্তে তা বিলি করা হয়। সে সময় আইসিএমআর সুপারিশ করে, হটস্পট এলাকাগুলোতে প্রত্যেক নাগরিকের করোনা পরীক্ষা করতে হবে।

[৫] সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক নাগরিকের করোনা পরীক্ষা করা শুরু হলে দেশটির অনেক রাজ্যেই কিটের সংকট দেখা দেয়। পাশাপাশি আরটি পিসিআর কিটে পরীক্ষা ধীর গতির হওয়ায় ফাস্ট ট্র্যাক কিট ব্যবহার করার উদ্যোগ নেয় ভারত সরকার। সেই লক্ষে চীন থেকে কিট আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।

[৬] কিন্তু আমদানি করা কিট গুলোর নির্ভুলতার হার মাত্র ৫.৪ শতাংশ। এ নিয়ে রাজস্থান, পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্য চীন থেকে আমদানি করা কিট নিয়ে অভিযোগ জানাতে শুরু করে। অভিযোগের ভিত্তিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শে চীন থেকে আমদানি করা ওই কিট বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার।

[৭] এদিকে সোমবার চীনের তৈরি ওই র‍্যাপিড কিট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। আমদানি সংস্থা ম্যাট্রিক্সের মাধ্যমে চীনা র‍্যাপিড কিট আনা হয় প্রতিটি ২৪৫ টাকা দরে। যদিও, ডিস্ট্রিবিউটর রিয়েল মেটাবলিস এবং আর্ক ফার্মাসিউটিক্যাল সরকারকে সেগুলি প্রতিটি ৬০০ টাকা দরে বিক্রি করে। এ নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনের মুখে পরে ভারত সরকার।

  • সর্বশেষ