শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৯ জনসহ ১৩১ জন, আইসোলেশনে আছেন ৮৫ জন

লাইজুল ইসলাম : [২] সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮৫ জনকে। এখন পর্যন্ত মোট আইসোলেশনে আছেন এক হাজার ২২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭৩৮ জন। এরা সবাই প্রতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন।

[৩] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৭৯ হাজার ৪০১ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪ হাজার ৫৯০ জন। এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ এক হাজার ৭২২ জন।

[৪] অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন বলেন, হোম কোয়ারেন্টাইনে আছেন এপর্যন্ত ৭১ হাজার ৩’শ ৭২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৬ হাজার ৩’শ ০৭ জন। সব মিলিয়ে আছে ৭৭ হাজার ৬’শ ৭৯ জন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়