শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের গণহত্যার কারণে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে অনেক বড় বোঝা কাঁধে নিতে হয়েছে : হিউম্যান রাইটস ওয়াচ

কূটনৈতিক প্রতিবেদক : [২]‌ সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বঙ্গোপসাগরে দুটি ট্রলারে ভাসমান থাকা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।

[৩] এছাড়া প্রয়োজনীয় খাবার, পানি ও স্বাস্থ্য সেবা দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

[৪] সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, শরণার্থী বোঝায় ট্রলারকে ফিরিয়ে দিয়ে তাদের সাগরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কোনো অজুহাত নেই।

[৫] হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে বিডি নিউজ টোয়েন্টিফোর এক প্রতিবেদনে জানায়,
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ বলা হচ্ছে।

[৬] কিন্তু এখন তার সরকার এই শরণার্থীদের বিষয়ে পিছু হটছে।

[৭] হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এতে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

[৮] জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে প্রথম আলো জানায়, ট্রলার দুটিতে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত খাবার ও পানি নেই।

[৯] সম্প্রতি কয়েকশ রোহিঙ্গা আশ্রয় প্রার্থীবাহী নৌযান সাগরে ‘পুশব্যাক’ করেছিল মালয়েশিয়া। তাদেরকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়