শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো ফুলকোর্ট সভা ভিডিও কনফারেন্সে

এস এম নূর মোহাম্মদ : [২] করোনা পরিস্থিতিতে করনীয় ঠিক করতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এতে অংশ গ্রহণ করবেন। এবারই প্রথম ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

[৩] গতকাল ফুলকোর্ট সভার বিষয়টি নির্দেশনা জারি করা হয়। সেইসঙ্গে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালনা করতে গত ২৩ এপ্রিলের সিদ্ধান্ত স্থগিত করা হয় ২৭ এপ্রিল পর্যন্ত।

শনিবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, সাধারণ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে স্বল্প পরিসরে  আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

এদিকে আজকের ফুলকোর্ট সভা থেকে করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অাসার কথা রয়েছে।

এর আগে  আইনজীবীদের আবেদন অনুযায়ী সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য গত ২৩ এপ্রিল নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এতে বলা হয়, জরুরি বিষয় শুনানির জন্য অাপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে বিচাপতি মো.নুরুজ্জামান ও হাইকোর্ট বিভাগে বিচারপতি ওবায়দুল হাসান দায়িত্ব পালন করবেন।

আদালত পরিচালনায় কর্মপন্থা, সামাজিক দুরুত্ব অনুসরনে নিয়ম-কানুন নিয়ে বিচারপতি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া জরুরি জামিন শুনানির জন্য সপ্তাহে দুই দিন জেলা ও দায়রা জজ অাদালত পরিচালনা করতে বলা হয়। সে ক্ষেত্রে কঠোরভাবে সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। তা না হলে আদালতের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ