শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিতে সুস্থ হয়ে উঠেছে করোনা আক্রান্ত ১ লাখ মানুষ

ইয়াসিন আরাফাত : [২] মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে এসেছে চিকিৎসা বিজ্ঞানে উন্নত দেশ জার্মানিতে। ১ লাখের উপরে আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে জার্মানির চেয়ে বেশি সুস্থ হয়ে ওঠেনি অন্য কোথাও। আর জার্মানির মতো এতো কম মানুষ মারাও যায়নি আর কোনো দেশে। দ্যা গার্ডিয়ান

[৩] ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৮৪ জন। মারা গেছে ৫ হাজার ৪০৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৩ হাজার ৩০০ জন। চিকিৎসাধীন আছে ৪৩ হাজার ৮০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মাত্র ২ হাজার ৮০৯ জন।

[৪] প্রাপ্ত তথ্য অনুসারে দেশটিতে ২২ এপ্রিল পর্যন্ত আক্রান্ত হয়েছিল ২ হাজার ১৯৫ জন। আর মারা গিয়েছিল ২২৯ জন। এরপর ২৩ এপ্রিল থেকে এ পর্যন্ত সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন। মারা গেছে মাত্র ৮৯ জন।

[৫] তবে এ সাফল্য সত্ত্বেও বিপদের ঝুঁকি রয়েগেছে বলে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ এই সাফল্যের জন্য তিনি স্বাস্থকর্মীদের পাশাপাশি সাধারন মানুষকে ধন্যবাদ দিয়ে বলেন, সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এমন প্রচেষ্টা কখনোই সফল হতো না৷ ডয়েচে ভেলে

[৬] তার মতে, সংযম, নিয়মানুবর্তিতা ও সংহতির মাধ্যমে জার্মানিতে করোনা সংক্রমণের গতি যথেষ্ট কমানো সম্ভব হয়েছে৷ তবে তিনি মনে করিয়ে দেন যে, সাফল্য সত্ত্বেও জার্মানি এখনো মহামারির প্রথম পর্যায়ে রয়েছে৷

[৭] তাই অর্জিত সাফল্য নষ্ট করে পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবার বিষয়ে সতর্ক করে দেন তিনি৷ তাঁর মতে, করোনা ভাইরাস সংক্রমণ এড়িয়ে চলতে অদূর ভবিষ্যতেও অনেক কড়াকড়ি মেনে নিতে হবে৷ ধাপে ধাপে কিছু বিধিনিয়ম শিথিল করা হলেও সার্বিকভাবে কড়াকড়ি মেনে চলতে হবে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়