শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্যোশাল ডিসটেন্স মেনে লকডাউনের প্রতিবাদে সড়কে গাড়ি নিয়ে লেবাননে বিক্ষোভ

শাহনাজ বেগম : [২] করোনা মোকাবিলায় লকডাউনে থাকায় ক্রমবর্ধমান দারিদ্র্য ও কঠোরতায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন প্রতিবাদী মঙ্গলবার বৈরুতের সড়কে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা দাবি করেছেন, কাজ বা সহায়তা ব্যতীত বাড়িতে থাকতে পারবেন না। কারণ অর্থনৈতিক সংকট মোকাবিলায় তাদের আর কোন উপায় নেই। রয়টার্স, ন্যাশনাল পোস্ট

[৩] বিক্ষোভকারী মিশেল মাহফুজ বলেন, শাটডাউনটি ঘোষণা করার পর আমরা সকলেই এটি মেনে চলি। তবে ত্রিপোলির ক্ষুধার্ত লোকেরা এটি মেনে নিতে পারেনি।

[৪] বিক্ষোভকারী নারী Ñপুরুষ সবাই তাদের গাড়ির জানালা থেকে লেবাননের পতাকা উত্তোলন এবং "বিপ্লব" বলে স্লোগান দেয়। এসময় তাদের বাহনগুলোকে করোনার নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে। ক্ষুধার্ত ও হতাশার কথা বলে গত কয়েকদিন ধরেই প্রতি সন্ধ্যায় কারা বিক্ষোভ করছে।

[৫] বিক্ষোভকারী আলী হায়দার বলেন, অনেকের এখন চাকরি নেই। কারো বেতন কমেছে, আমরা ক্ষুধায় মারা যাব অথবা এই রোগে মারা যাব।

[৬] রাষ্ট্রীয় দুর্নীতি ও ক্ষমতাশীন সরকারের বিরুদ্ধে ১৯৯৫-১৯৯৯ সাল পর্যন্ত গৃহযুদ্ধের পর থেকে লেবানন অর্থনৈতিক সঙ্কটে পড়ে।

[৭] এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৭ জন এবং মারা গেছেন ২১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়