শিরোনাম
◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাইয়ের সিনেমা হলগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয়

ইয়াসিন আরাফাত : [২] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গোটা ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। এর বিশাল প্রভাব পড়ছে দেশটির অর্থনীতির উপরেও। যদিও মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছেন বলিউড তারকারা। এনডিটিভি

[৩] এরই মধ্যে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার মুম্বাইয়ের থিয়েটারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।

[৪] লকডাউনের কারণে গত একমাস ধরে কোনও ছবি মুক্তি পায়নি ভারতের সিনেমা হলগুলোতে। যে কারণে প্রবল ক্ষতির মুখে বলিউড ইন্ডাস্ট্রি। পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন থিয়েটার মালিকরাও। দেশটির মিডিয়া রিপোর্ট অনুযায়ী অক্ষয় কুমার নিজে থেকেই একজন থিয়েটার মালিককে ফোন করেন এবং অর্থ সাহায্য করার জন্য আগ্রহ প্রকাশ করেন। লকডাউনের কারণে সেই ব্যক্তিকে যথেষ্ট কঠিন সময়ে পড়তে হয়েছে।

[৫] অক্ষয় কুমারের এই সাহায্যের উদ্যোগের প্রশংসা করে থিয়েটার মালিকরা জানিয়েছেন, এই মাসে তাদের কর্মীদের বেতন দেয়ার জন্য যে অর্থ দরকার তার জোগাড় করতে পেরেছেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়