শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে লকডাউনে জ্বালানির চাহিদা কমেছে ৫০ শতাংশ

মুসা আহমেদ: [২] ভারতে চলমান লকডাউনের কারণে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে জ্বালানি চাহিদা কমেছে ৫০ শতাংশ। এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহে খুচরা বাজারে শোধনকৃত জ্বালানি বিক্রি হয়েছে ৫০ শতাংশ। এনডিটিভি

[৩] শিল্প মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ১৫ এপ্রিল ডিজেল ১৫ দিনে বিক্রি কমেছে ৬১ শতাংশ। অন্যদিকে, পেট্রোল ৬৪ শতাংশ ও বিমান জ্বালানিতে চাহিদা কমেছে ৯৪ শতাংশ। দেশটির শোধনকৃত জ্বালানির মধ্যে রয়েছে জ্বালানি তেল, বিটুমেন ও এলপি গ্যাস। তবে এক্ষেত্রে এলপি গ্যাস বিক্রি বেড়েছে প্রায় ২১ শতাংশ।

[৪] এ বিষয়ে আন্তর্জাতিক শক্তি সংস্থার এক প্রতিবেদনে জানায়, করোনা সঙ্কটের আগে মার্চের এক ভবিষ্যদ্বাণীতে ২০২০ সালে বার্ষিক জ্বালানি তেলে ২.৪ শতাংশ প্রবৃদ্ধি হবে। তবে করোনার কারণে বার্ষিক প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ কমে যাবে। অন্যদিকে, পেট্রোলের চাহিদা ৯ শতাংশ ও ডিজেলের কমবে ৬.১ শতাংশ।

[৫] রাষ্ট্রীয় কোম্পানিগুলো- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন দেশের খুচরা জ্বালানির ৯০ শতাংশের মালিক।

  • সর্বশেষ