শিরোনাম
◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বিকেল ৫ টায় নিয়ম রক্ষার সংসদের ৭ম অধিবেশন বসবে

মনিরুল ইসলাম : [২] একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন আজ শনিবার ১৮ এপ্রিল বিকাল ৫টায় বসবে। সভাপতিত্ব করবেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হবে। মাগরিবের বিরতিতেই শেষ হতে পারে সংসদের কার্যক্রম বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসা শারীরিক দূরত্ব নিশ্চিত করা হবে। কোরাম (৬০ সদস্য) পূর্ণ হলেই অধিবেশন শুরু হব

[৩] সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, এখন ঢাকায় আছেন এবং বয়সে তরুণ এমন সদস্যদেরই সংসদ অধিবেশনে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে। সংসদে প্রবেশের সময় এমপিদের তাপমাত্রা মাপা হবে। সিনিয়র সদস্যদের শারীরিক অবস্থা বুঝে আসতে অনুরোধ জানিয়েছেন হুইপরা।

[৪] সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

[৫] জাতীয় পার্টি অধিবেশন যোগ দিয়ে সংসদ কার্যক্রমে অংশ নিবেন বলে জানান বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। অন্যদিকে, বিএনপির সংসদীয় দলের নেতা মো হারুনুর রশীদ বলেন, অধিবেশনে যোগ দিবো কি না করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে ইচ্ছে আছে। সাংবাদিক ও দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ থাকছে না। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও সীমিত থাকবে।

[৬] স্পিকার এ প্রতিবেদককে বলেন, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এছাড়া কোন অপশন ছিলো না। এই অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলা হবে।

[৭] জাতীয় সংসদের পক্ষ থেকে অধিবেশনে স্বশরীরে উপস্থিত না হয়ে সংসদ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত মঙ্গলবার সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) শাখা থেকে এ আহবান জানানো হয়।

[৮] সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকছে না। কোন বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা নেই। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনয়নের পর চলতি সংসদের সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী( পাবনা-৪) শামসুর রহমান শরীফসহ করোনায় মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন মূলতবি করা হবে। এরপর জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা শেষে অধিবেশন সমাপ্ত হবে। এরআগে দিনের কার্যসূচীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন কর্তৃক সরকারী কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপনের কর্মসূচী রয়েছে।

[৯] উল্লেখ্য, একাদশ সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। ৬০ দিনের ব্যবধানের মধ্যে সংসদ ডাকার যে বিধান সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। তাই রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৬ এপ্রিল জাতীয় সংসদের ৭ম অধিবেশন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী আহবান করেন।

  • সর্বশেষ