শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারা বিশ্বের সংক্রামক বিশেষজ্ঞরা বলছেন এখনই জীবনযাত্রা স্বাভাবিক করলে তা হতে পারে ধ্বংসাত্মক

আসিফুজ্জামান পৃথিল : [২] টিকা আবিষ্কারের আগে লকডাউন তুললেও জনসমাগম এড়িয়ে চলতেই হবে । নিজেদের পিক পয়েন্ট পার হয়ে গেছে বলে মনে করায় ইউরোপের অনেক দেশই লকডাউন খুলে দিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রও এই পরিকল্পনা হাতে নিয়েই এগুচ্ছে। তবে সংক্রামক বিজ্ঞানীরা বলছেন, এটা আত্মঘাতি সিদ্ধান্ত হতে পারে। ওয়েব

[৩] যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রমণ ও অ্যালার্জি বিশেষজ্ঞ অ্যান্তোনিয় ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এখনই সব স্বাভাবিক করে দিতে চায়, তবে দ্বিতীয় স্রোতের জন্য মানষিকভাবে প্রস্তুত থাকতে হবে। এবং এটি হবে অত্যন্ত ভয়ংকর।

[৪] বিজ্ঞানীদের মতে যেসব দেশ ইতোমধ্যেই লকডাউন তুলে দিয়েছে, তারা সম্ভবত সঠিক সিদ্ধান্ত নেননি। কারণ এখনও এই রোগের টিকা আবিষ্কার হয়নি। টিকা আবিষ্কারের আগে এই রোগকে প্রতিরোধের কোনও বিকল্প উপায়ও নেই।

[৫] তাদের পরামর্শ হলো কিছু পরিসরে লকডাউন তোলা হলেও পুরোপুরি তোলার সময় এখনও আসেনি। কর্মক্ষেত্রে গেলেও সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। যতদিন টিকা আবিস্কার না হয়, একেবারে সাধারণ জীবনে ফিরে যাবার কোনও সুযোগ আদতে নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়