শিরোনাম
◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ট্রাকের ধাক্কায় আওয়ামী লীগ নেতার এমদাদুল হকের মৃত্যু

আব্দুল্লাহ মামুন:[২] রাস্তায় ট্রাকের বেপোয়ারা গতির ধাক্কায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হকের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বলিয়াপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে।

[৩] পুলিশ জানান, সকালে হেমায়েতপুর বলিয়াপুর এলাকা অটোরিকশা যোগে বাড়ি যাচ্ছিলেন এমদাদুল হক। এ সময় পাটুরিয়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৪] সাভার মডেল থানার এসআই এনামুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ