শিরোনাম
◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস কাপড়ে কতক্ষণ বাঁচে

ডেস্ক রিপোর্ট : একজনের থেকে আরেকজনের শরীরে সহজেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। গবেষণায় দেখা গেছে, এটি প্লাস্টিক এবং ধাতব বস্তুর উপর দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে জামা-কাপড়েও কী বেঁচে থাকে এই ভাইরাস? থাকলেও এটি কী কাপড় থেকে ছড়াতে পারে?

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, করোনা ভাইরাসটি সাধারণত সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা হাঁচি-কাশি থেকে ছড়ায়। এছাড়া এটি সংক্রমিত ব্যক্তির স্পর্শ করা কোনো বস্তু থেকেও ছড়াতে পারে।

সিডিসির গাইডলাইনে বলা হচ্ছে, এই ভাইরাস বিভিন্ন বস্তুতে কয়েক ঘণ্টাসহ কয়েক দিন বেঁচে থাকতে পারে। এটি পোশাকে কয়েক ঘণ্টাও বেঁচে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের মন্টানার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এবং সংক্রামক রোগের (এনআইএআইডি) গবেষকরা জানান, তারা গবেষণায় দেখতে পেয়েছেন, করোনা ভাইরাস কার্ড বোর্ড, প্লাস্টিক, স্টিল, কাচের উপরে কয়েক দিন বেঁচে থাকতে পারে। তবে কাপড়ের বিষয়ে এখনও কোনো তথ্য নেই তাদের কাছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির জ্যেষ্ঠ স্কলার ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ এমমেশ অ্যা আদালজা বলেন, ‘আমার মনে হয়, করোনা ভাইরাস বেশ কয়েক ঘণ্টা কাপড়ের উপর বেঁচে থাকতে পারে। এটি আসলে বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশের উপর নির্ভর করে। তাপমাত্রা ও আর্দ্রতা ভাইরাস বৃদ্ধিকে প্রভাবিত করে।’

তবে কাপড় যে করোনা ভাইরাস ছড়ানোর গুরুত্বপূর্ণ মাধ্যম এমনটি বিশ্বাস করেন না এই বিশেষজ্ঞ।

কিন্তু কথা হচ্ছে, ঝুঁকি নেওয়ার থেকে সর্তক থাকাই ভালো। সুতরাং পোশাকের বিষয়টি যখন আসে তখন ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে আপনার কিছু করার থাকে।

যেমন যদি আপনার পরিবারের কেউই করোনা আক্রান্ত থাকেন, তাহলে সাধারণত নিজের পোশাক পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফেরার পর আপনার পোশাকটি সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সবচেয়ে ভালো কাজ।

এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা কাপড় ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সূত্র: হেলথ ডটকম

  • সর্বশেষ