শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৪০ বছরে অর্থনীতিতে বড় ধসের সম্ভাবনা দক্ষিণ এশিয়ায়, জানালো বিশ্ব ব্যাংক

মুসা আহমেদ: [২] রোববার বিশ্ব ব্যাংক জানায়, করোনাভাইরাসের কারণে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে বড় ধসের সম্ভাবনা রয়েছে। এক পূর্ভাবাসে বলা হয়, করোনার কারণে যতটা ধস হতে যাচ্ছে , তা ৪০ বছরেও ঘটেনি। দ্য হিন্দুস্থান টাইমস

[৩] ৮টি দেশ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ার অর্থনীতি অঞ্চল সম্পর্কে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে এ দেশগুলো প্রবৃদ্ধি সর্বোচ্চ ১.৮ থেকে ২.৮ শতাংশ অর্জনের সম্ভাবনা রয়েছে। অর্থনীতিতে এ অঞ্চলের বড় দেশ ভারতের ১.৫ শতাংশ থেকে ২.৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

[৪] বিশ্ব ব্যাংক বলছে, ২০১৯ সালের শেষের দিকে এসব দেশগুলো প্রবৃদ্ধিতে আশার আলো জাগিয়েছিলো। তবে করোনার কারণে আন্তর্জাতিক সঙ্কট সৃষ্টি হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ায়। ভারত ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধস নামতে যাচ্ছে। এছাড়া, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ- এ তিনটি দেশ চরম মন্দায় কাটবে।

[৫] করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মত দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও চলছে জরুরি অবস্থা। ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও সরবরাহ ব্যহত হচ্ছে। এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৩ হাজারেরও বেশি করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ