শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় কালো বাজারে টিসিবির পন্য বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সুস্থির সরকার, নেত্রকোণা প্রতিনিধি: [২] সরকাররের টিসিবির পন্য কালো বাজারে বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত শনিবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারের ডিলার মুজাহিদুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও গো-ডাউন সীলগালা করে দিয়েছে।

[৩] স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারের ডিলার মুজাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারী টিসিবির পন্য উত্তোলন করে তা খোলা বাজারে বিক্রি না করে কালো বাজারে বিক্রি করে আসছিলেন। গত বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণরামপুর বাজারে টিসিবির পন্য কালো বাজারে বিক্রির সময় স্থানীয় লোকজন ৪৬ লিটার সয়াবিন তেল সহ ২ জনকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়। চেয়ারম্যান বিষয়টি তাৎক্ষনিক কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ মালামাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে রামপুর বাজারে গিয়ে তদন্ত সাপেক্ষ প্রাথমিকভাবে অপরাধ প্রমাণীত হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদালতে বিচারক কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম টিসিবি ডিলার মুজাহিদুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড ও গো-ডাউন সিলগালা করে দেয়।

[৪] এ সময় কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুজ্জামান, ২ নং আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ