শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ নিয়ে ইন্দোনেশিয়ার একটি ধর্মীয় সমাবেশ থেকে ফিরলো ৪২ থাই নাগরিক

ইসমাঈল আযহার : [২] ইন্দোনেশিয়ায় একটি ধর্মীয় সমাবেশ থেকে আগত প্রায় ৮০ জনের ভেতর ৪২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সোমবার ইন্দোনেশিয়া থেকে এসব মুসল্লি থাইল্যান্ডে প্রত্যাবর্তন করে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ব্যাংকক পোস্ট, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট

[৩] খবরে বলা হয়, গত মাসে ইন্দোনেশিয়ার পূর্ব সুলাওয়েসি প্রদেশে প্রায় ১০,০০০ মুসলিমের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] আক্রান্তদের অধিকাংশই হলেন সংখলা, নারাঠিওয়াট, পাটানি, ইয়ালা এবং সাতুন প্রদেশের। তবে এ অঞ্চলগুলোর মধ্যে কেবল সাতুনেই শনাক্ত হয়েছে ১৬ জন করোনা রোগী।

[৫] এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়ালালামপুরে মসজিদে অনুষ্ঠিত হওয়া একটি সমাবেশে যোগ দেয় বিভিন্ন দেশ থেকে আগত প্রায় শতাধিক মুসলিম। এদের মধ্যে অন্তত ১২ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়ে থাইল্যান্ডে ফিরে আসে।

  • সর্বশেষ