শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ রোধে সরকারের সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চেয়ে প্রধানমন্ত্রীকে জি এম কাদেরের চিঠি

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ দেশের এমন দুর্যোগ মোকাবেলায় জাতীয় পার্টির প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের চিঠি দিয়েছেন। বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছাইয়া দেয়া হয়েছে, বলে প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

[৩] চিঠিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, এই দুর্যোগময় মুহুর্তে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে জনগনের পাশে আছে। জনগনের কল্যাণে যেকোন কাজ করতেই প্রস্তুত আছে জাতীয় পার্টি। তাই কারোনা মোকাবেলায় সরকারের নেয়া যেকোন কাজে জাতীয় পার্টির অংশ গ্রহণে আগ্রহী। তিনি বলেন, জাতীয় পার্টি ইতোমধ্যেই করোনা মোকাবেলায় কেন্দ্রীয় এবং বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। তাই কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করতে পারবে জাতীয় পার্টি নেতৃবৃন্দ। তিনি বলেন, বর্তমান সংকট মোকাবেলায় সরকারের ত্রাণ কার্যক্রম সহ যেকোন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছে জাতীয় পার্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়