শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারান্টাইনের না মানলে ২ বছরের জেল [২] আক্রান্ত ব্যক্তি মাসে ৪ শতাধিক মানুষকে সংক্রমিত করতে পারে

মাজহারুল ইসলাম : [৩] ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় কোভিড-১৯ মোকাবিলা সংক্রান্ত গাইডেন্স ডকুমেন্টে গতকাল একথা জানিয়েছে। মন্ত্রনালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছেন, আইসিএমআর-এর সাম্প্রতিক সমীক্ষায় বলা হয়, কোনও ব্যক্তি যদি লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম না মানেন, তবে তিনি ৩০ দিনে ৪০৬ জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন। এনডিটিভিবাংলা অনলাইন ভার্সনে গতকাল প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

[৪] ওই প্রতিবেদন থেকে জানা যায়, এক সপ্তাহ পর সারা ভারতে লকডাউন উঠে যাওয়ার কথা। কিন্তু ভারতে ক্রমে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় একাধিক প্রদেশ কেন্দ্রকে লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

[৫] দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর সরকার ৩,০০০ বেডের ব্যবস্থা করেছে। প্রয়োজনে তা ৮ হাজার করা হবে।

[৬] আরও জানা যায়, ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০০ জন ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, সেই অর্থে করোনা লক্ষণ নেই এমন অনেকের কাছ থেকেও বহু সংক্রমণ ছড়াতে পারে।

[৭] এমন অবস্থায় গত শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দিল্লিতে গণহারে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়