শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তার নির্দেশ প্রধানমন্ত্রীর

মহসীন কবির : [২] করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় হবিগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ এপ্রিল) করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে হবিগঞ্জ জেলার সঙ্গে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। বাংলানিউজ

[৩]  প্রধানমন্ত্রী বলেন, হবিগঞ্জে যেহেতু বাংলাদেশ-ভারত সীমান্ত রয়েছে, তাই এ জেলা ঝুঁকিপূর্ণ। সেজন্য দায়িত্বপ্রাপ্তদের গুরুত্ব সহকারে কাজ করার নির্দেশ দেন তিনি।

[৪]  হবিগঞ্জ প্রান্ত থেকে এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। সময় টিভি

[৫]  হবিগঞ্জের সঙ্গে ভারতের প্রায় ৭৪ কিলোমিটার সীমান্ত যুক্ত। বাল্লা স্থলবন্দরসহ পয়েন্ট রয়েছে মোট সাতটি। করোনা পরিস্থিতির কারণে বাল্লা স্থলবন্দরটি বন্ধ রয়েছে। এই স্থলবন্দর ছাড়াও গুইবিল, সাতছড়ি, রেমা ও কালেঙ্গাসহ বিভিন্ন পয়েন্ট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প রয়েছে।

  • সর্বশেষ