শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে মাদ্রাসার নাইটগার্ডের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা

ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার নাইটগার্ড রকিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে রকিউল। এ ঘটনায় মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুপারের নেতৃত্বে শনিবার বিকালে জরুরী সভা ডাকা হয়। সভায় নাইটগার্ড রকিউলের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। রকিউল কালুহাটী গ্রামের মৃত মসলেম জোয়ারদারের ছেলে।

[৩] ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি ধর্ষন চেষ্টার মামলা হয়েছে। এলাকাবাসির ভাষ্যমতে, শনিবার ভোর সকালে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী শিহাব নামে এক প্রাইভেট টিচারের কাছে পড়তে যাচ্ছিলো।

[৪ ] এ সময় রকিউল তাকে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টা করে। ঘটনা চক্রে কালুহাটী গ্রামের রাশেদুল ইসলাম ও জহির দেখে ফেলে। এরপর ঘটনাটি সারা গ্রাম জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তার হোসেন জানান, দীর্ঘদিন থেকেই ওই কিশোরীর সাথে নাইটগার্ড রবিউলের প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কের সুবাদেই হয়তো তারা এমন অনৈতিক কাজে জড়িত হতে চেয়েছিলো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ