শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ে রামেক হাসপাতালের চিকিৎসকদের সাথে মেয়র লিটন ও এমপি বাদশার মতবিনিময়!

মুসবা তিন্নি: [২] করোনা পরিস্থিতি মোকাবেলা ও সাধারণ মানুষদের চিকিৎসা সেবা ঠিক রাখতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

[৩] সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা চিকিৎসকবৃন্দ রোগীদের চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করুন। এ সময় মেয়র চিকিৎসকদের তাদের ব্যক্তিগত চেম্বার বন্ধ না রেখে সেখানে রোগী দেখার আহ্বান জানান।

[৪] সভায় হাসপাতাল পরিচালনা পর্ষদ সভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, এই দুঃসময়ে চিকিৎসকরা যেভাবে এগিয়ে এসেছেন সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সুরক্ষায় পিপিই সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা হয়েছে। আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবো।

[৫] সভা পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ও বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নওশাদ আলী। সভায় অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. নাসিম আখতার এরিনা, রামেক স্বাচিপ শাখার সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মাহবুবুর রহমান খান বাদশাহসহ রামেকের বিভিন্ন বিভাগ ও ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়