শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ে পিছিয়ে দিয়ে ‘করোনাযুদ্ধে’ মুসলিম নারী চিকিৎসক

ডেস্ক রিপোর্ট : [২] করোনায় কাঁপছে ভারত। শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এমন অবস্থায় রবিবারই বিয়ে হওয়ার কথা ছিল ভারতের কেরালার কুন্নুরে কর্মরত চিকিত্‍সক সাফির। কিন্তু করোনার রোগীদের সেবা করার জন্যই বিয়েটা পিছিয়ে দিলেন তিনি। মনোযোগ দিয়েছেন চিকিৎসাসেবায়।

[৩] ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সাফির বিয়ে হওয়ার কথা ছিল গত রবিবার। কিন্তু তিনি সেই বিয়ের দিন পিছিয়ে দিলেন। কারণ, তিনি চিকিত্‍সক। দেশের এই পরিস্থিতির মধ্যে বিয়ে করার মতো বিলাসিতা তার জীবনে আর নেই। তার জীবনের যা পেশাগত কর্তব্য, তাই তিনি পালন করলেন। বিয়ের দিনটা পুরোটাই কাটল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। রবিবার চিকিত্‍সক হিসেবে রোগী সেবা করেই দিন কাটালেন তিনি।

[৪]সাফির স্বামী দুবাইয়ের ব্যবসায়ী। ২৯ মার্চ বিয়ের জন্যই তিনিও তৈরি ছিলেন। কিন্তু কনে বলে দিল, এখন বিয়ে হবে না। আগে দেশের অবস্থা ভালো হউক। আপাতত চিকিত্‍সক হিসেবে কাজ করতে চান তিনি। তবে এই নিয়ে বিশেষ কথা বলতে চান না সাফি। তিনি বলেন, দেখুন বিয়ে অপেক্ষা করতে পারে, অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি, তারা অপেক্ষা করতে পারবেন না। তাই আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। এর বাইরে কিছুই নয়। এটা নিযে এতো আলোচনার কোনো প্রয়োজন নেই।

[৫]রবিবারই বিয়ের পোশাকে থাকার কথা ছিল তার কিন্তু সেদিনই তিনি হাসপাতালে পরে আছেন পিপিই। তিনি বললেন, ‌বন্ধুরা এই নিয়ে ইয়ার্কি মারছে। বাড়ির লোকেরাও হাসি ঠাট্টা করছে, কিন্তু সবার মানসিক সমর্থন ছাড়া আমি এই সিদ্ধান্ত নিতে পারতাম না। মা বাবা, আমার কথায় একবারে রাজি হয়ে গিয়েছিলেন, আমার হবু স্বামীও রাজি হয়েছেন একবারেই। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।

সূত্র: নিউজ এইটিন।

  • সর্বশেষ