শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর শিশু হাসপাতালে ৩০টি করোনা ভাইরাসের স্যাম্পল পরীক্ষার জন্য এসেছে, বললেন অধ্যাপক সফি আহম্মেদ

শাহীন খন্দকার : [২] শেরেবাংলা নগর রাজধানীর শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজী বিভাগের অধীনে পিসিআর মেশিনের সাহায্যে কোভিড-১৯ পরীক্ষার কাজ শুরু হয়েছে নিশ্চিত করলেন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ। তিনি জানালেন, গত ২৮ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে সংগৃহীত কোভিড-১৯ উপস্বর্গের স্যাম্পল আইইডিসিআর এর মাধ্যমে প্রেরিত স্যাম্পলের পরীক্ষার কাজ চলছে।

[৩] মঙ্গলবার পর্যন্ত ৩০টি করোনাভাইরাস সংক্রমণের স্যাম্পল এসেছে বলে নিশ্চিত করলেন পরিচালক। শিশু হাসপাতালের পরিচালক বলেন সরকার থেকে ২শত কিটসহ ৪শত পিপিই সরবরাহ করেছেন। অন্তত জলিল রেনকোট জাতীয় ৭০টি পিপিই দিয়েছেন। আশা করছি আরো পিপিই সরকার থেকে পাওয়া যাবে। এছাড়া হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে কিছু পিপিই।

[৪] প্রশ্নের জবাবে তিনি বলেন, কোভিড ১৯ ভাইরাস সংক্রমণের রির্পোট ইমেইল এর মাধ্যমে প্রেরিত করা হচ্ছে রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিউটের আইইডিসিআর এককপি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ ব্যক্তিকে এক কপি দেয়া হবে। তবে প্রতিটি টেষ্টের রির্পোট পেতে সময় লাগবে ২ থেকে আড়াই ঘণ্টা।

[৫] এসময়ে পরিচালক জানান, পিসিআর মেশিনে করোনা কোভিট স্যাম্পল এক সঙ্গে ২৫টি হলে সবচেয়ে ভালো হয় পরীক্ষা করতে সংশ্লিষ্ট ডাক্তারসহ টেকনোলষ্টিদের জন্য।

[৬] এছাড়া শিশু হাসপাতালের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তার স্বাথে এখানে কোন করোনাভাইরাস উপস্বর্গ রোগীকে ঢুকতে দেওয়া হবে না বলে নিশ্চিত করেন। এমন কি এই হাসপাতালে ভর্তিকৃত কোন রোগীর অভিবাবকের মধ্যে যদি উপস্বর্গ থাকে তাদের হাসপাতালে প্রবেশ হতে বিরত থাকার জন্য মিডিয়ার মাধ্যমে আহ্বান জানান।সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়