শিরোনাম
◈ তেলের দাম দ্রুতই ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর ◈ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ◈ খামেনি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের কার্যালয়ে ইসরাইলের হামলা ◈ লন্ডনে কমনওয়েলথ বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতে সাক্ষাতের সম্ভাবনা ◈ ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট ◈ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভার‌তে আটকা পড়‌লো জিম্বাবুয়ে ও ও‌য়েস্ট ইন্ডিজ ‌ক্রিকেট দল ◈ দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান ◈ মব কালচার বন্ধে কঠোর হুঁশিয়ারি, থানায় হাসিমুখে সেবা দেওয়ার নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের অর্থনীতি যেন স্থবির হয়ে না পড়ে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখে খাদ্য উৎপাদন যেন অব্যাহত থাকে, বললেন প্রধানমন্ত্রী

সমীরণ রায় : [২] শেখ হাসিনা আরও বলেন , আমাদের অর্থনীতি যেন স্থবির না হয়। সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। একটা অর্থনৈতিক মন্দা আসতে পারে। আমাদের একটা ভালো দিক আছে, আমাদের জমি উর্বর। কৃষি মন্ত্রীকে বলব খাদ্য উৎপাদনে যেন সমস্যা না হয়। অর্থনৈতিক মন্দা,আমাদের খুব বেশি ক্ষতি করতে পারবে না।

[৩] তিনি বলেন,করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশ দেয়ার আগে থেকে আমরা প্রস্তুতি নেই। এজন্য ব্যাপক আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েনি। আগামীতেও আমাদের প্রতিরোধ ব্যবস্থা চালিয়ে যেতে হবে। জনগণের কথা চিন্তা করে আমরা অনেক কিছু বন্ধ করিনি। আপনাদের আর কিছুদিন সহ্য করতে হবে। ইনশাআল্লাহ আমরা করোনা মোকাবিলা করতে পারব।

[৪] মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়