শিরোনাম
◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যতদিন বেঁচে থাকব, ততদিন জনগণের পাশেই থাকব, বললেন নিক্সন চৌধুরী

অনলাইন রিপোর্ট: [২] ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য প্রদান করেছেন।এসময় তিনি বলেন, দেশে ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে। এটি যাতে অনেক বেশি বিস্তার না ঘটাতে পারে, সেজন্য সকলেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।

[৩] তিনি আরো বলেন, যেকোনো দুর্যোগ মানুষকে ক্ষতি করে থাকে। এজন্য আপনারা ভয় পাবেন না, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে জনগণের পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় করোনা মোকাবেলা আমাদের জন্য আশীর্বাদ সরূপ। সরকারি নির্দেশ মেনে আপনারা চলুন। সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।

[৪] নিজের গাড়িতে করে এমপি নিক্সন চৌধুরী বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিজনকে চাল, হ্যান্ড স্যানেটাইজেশনসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের সর্বদা অসহায় জনগণের পাশে দাঁড়াতে নির্দেশ দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান প্রমুখ।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ