শিরোনাম
◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বত্য চট্টগ্রামে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

ইসমাঈল হুসাইন ইমু : [২] সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, স¤প্রতি রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ এলাকায় হাম রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই রোগে সাজেকের ৩ টি দুর্গম পাহাড়ি এলাকার ৮ জন ত্রিপুরা শিশু প্রাণ হারায়।

[৩] দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এ সকল এলাকায় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বেসামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সেনাবাহিনীকে অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে গত ২৪ মার্চ সামরিক ও বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে শিয়ালদহ এলাকায় প্রেরণ করে। চিকিৎসক দলটি ১৭১ জন শিশু সহ সর্বমোট ২০২ জন রোগীকে চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করে।

[৪] এছাড়াও ওই এলাকায় একই পরিবারের অপুষ্টিজনিত রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত ৫ শিশুর জীবন বাঁচাতে গত ২৫ মার্চ সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আক্রান্ত শিশুরা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছে। সেনাবাহিনী রাঙামাটির দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে স¤প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়