শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭৫৬ ও স্পেনে ৮৩৮ জনের মৃত্যু

ইয়াসিন আরাফাত : [২] মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে।এপর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৭৭৯ জন। তবে দেশটির সিভিল প্রোটেকশন এজিন্স রোববার গত একদিনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা জানিয়ে বলেছে, গত দিনগুলোর চেয়ে পরপর দুদিন ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।বিবিসি, আলজাজিরা, ওয়ার্ল্ডোমিটার

[৩] ইতালিতে গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে ৮৮৯ জন মারা যান। গত শুক্রবার যা ছিল ৯১৯ জন।পাশাপাশি গত একদিনে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন। এ নিয়ে দেশটিতে ৯৭ হাজার ৬৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩০ জন। এখনো প্রায় ৪ হাজার করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক।

[৪] অন্যদিকে ১ লক্ষ ৩৩ হাজার কোভিড-১৯ রোগী নিয়ে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন।

[৫] এছাড়া স্পেনে নতুন করে গত ২৪ ঘন্টায় ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। যা তাদের জন্য এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেখানে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫৩৮ জন মারা গেছেন।

[৬] ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ জনে পৌঁছেছে।

[৭] যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আরও ২০৯ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটিতে করোনায় মারা যান অন্তত ২৬০ জন।

  • সর্বশেষ