শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারি মোকাবেলায় বাজেটের ১০ শতাংশ টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম

মনিরুল ইসলাম : [২] সিপিবি সভাপতি বলেন, করোনার কারনে জাতীয় বাজেট পুনঃবিন্যস্ত করা দরকার । মোট বাজেটেরে ১০ শতাংশ প্রায় ৬০ হাজার কোটি টাকা আয়-উর্পাজন বন্ধ হওয়া অসহায় মানুষের সাহায্যার্থে বরাদ্দ করা হবে।

[৩] তিনি এ প্রতিবেদককে বলেন, এর মধ্যে ২৫ হাজার কোটি টাকা গার্মেন্টসসহ বিভিন্ন বেসরকারী শিল্প কল-কারখানার শ্রমিক-কর্মচারিদেরকে সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদানের ব্যবস্থা নেওয়া হউক।

[৪] তিনি শ্রমিক-কর্মচারিদেরকে ১ মাসের স্ব-বেতনে ছুটি ঘোষণার দাবি জানান। বলেন, ২৫ হাজার কোটি টাকা সেনা-সহায়তায় তৃণনমূলে ক্ষুর্ধাত পরিবারের তালিকা প্রস্তুত করে রেশন কার্ডে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হউক।

[৫] তিনি আশংকা প্রকাশ করে বলেন, করোনা পরিস্থিতি সহসা চরম অবনতি হতে পারে। একথা বিবেচনায় রেখে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সারা দেশে ঘরে থাকার নির্দেশনা প্রয়োজনে মেয়াদ বাড়ানো এমনকি 'সর্বাত্বক লক-ডাউনে যেতে হতে পারে। সেটা হলে ‘দিন আনি দিন খাই’ পরিবারগুলোর খাদ্য সংকট আগামীতে আরো বাড়বে। সেই সংকট যেন বড় বিপদ না হয়ে ওঠে সেদিকে সরকারকে খেয়াল রাখার আহবান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়