শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ হাজার ছাড়ালো সারাবিশ্বে মৃতের সংখ্যা, ১০ হাজারের বেশি মৃত ইতালিতে

মাজহারুল ইসলাম :[২]  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে শুধুমাত্র ইতালীতেই মৃত্যু হয়েছে ১০ হাজার ২৩ জনের। রোববার ভোর পৌণে ৪টায় কোভিক-১৯ লাইভ ওয়ার্ড ম্যাপ থেকে এ তথ্য জানা যায়।

[৩] আরও জানা যায়, ওই সময়ের মধ্যে এ ভাইরাস বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৩৬৬জন, মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪৯৪ জনের, আর সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২২০ জন।

[৪] ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৮৮৯ জনের। এরইমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পথ চলা বন্ধ করেনি ইতালি সরকার। এনিয়ে ইতালি মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ২৩ জন। করোনার মত আগে কখনও এরকম দুর্যোগের মুখোমুখি হয়নি শিল্প উন্নত এ দেশটি।

[৫] ইউরোপের অপর দেশ স্পেনও ক্রমশ মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সেখানে একদিনে প্রাণ হারান ৬৭৪ জন,  আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজার ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৮৫ জন রোগী। তবে জানা যায়, সেখানে এখনো গুরুতর রোগী রয়েছে ৪ হাজারের বেশি। ইউরোপের মধ্যে এ দুটি দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে।

  • সর্বশেষ