শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেলিফোনে স্বাস্থ্যসেবা দেবেন কমপক্ষে ১৮২জন বিশেষজ্ঞ চিকিৎসক

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসের বিস্তারের মধ্যেও সারাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফোন নম্বরসহ তালিকা বিশেষজ্ঞ চিকিৎসকদের ওই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। ফোন নম্বরসহ প্রকাশিত এই তালিকায় থাকা যেকোনো চিকিৎসককে যে কেউ পরামর্শের জন্য ফোন দিতে পারবেন। সারাবাংলা

[৩] এক বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগ চিকিৎসকদের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় গাইনি, মেডিসিন, শিশু, হৃদরোগ, নাক-কান-গলা, চোখ, অর্থোপেডিক ও দাঁত ছাড়াও সার্জারি চিকিৎসক রয়েছেন।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো চিকিৎসককে ফোন দিয়ে না পেলে,  নাম-পরিচয় জানিয়ে চিকিৎসকের নম্বরে এসএমএম করতে হবে। তারা পরবর্তী সময়ে চিকিৎসক সেবা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করবেন।

[৫] চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে। সে কারণে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ এই উপকমিটির সদস্যদের নাম ও মোবাইল নম্বরও দেয়া হয়েছে ওই তালিকাতে।

[৬] পাঠকদের সুবিধার্থে চিকিৎসক ও আওয়ামী লীগের ই সংশ্লিষ্ট উপকমিটির সবার নাম ও মোবাইল নম্বরের পূর্ণ তালিকা প্রকাশিত হলো,

[৭] দেশব্যাপী করোনাভাইরাসের প্রকোপ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা জোরদার মনিটরিংয়ের জন্য এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের কাছে ৫’শ চিকিৎসকের তালিকা চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তারই অংশ হিসেবে চিকিৎসকদের এই তালিকা প্রকাশ করা হলো। দলীয় সূত্রে জানা যায়, আগামীতে এ তালিকায় আরও চিকিৎসক ‍যুক্ত হবেন।সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

  • সর্বশেষ