শিরোনাম
◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে নিজ উদ্দ্যেগে হ্যান্ড সেনিটাইজার তৈরী ও বিতরন কর্মসূচি

জেবা আফরোজ : [২] করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাতিক্রমী উদ্দ্যোগ নিয়েছে মেহেরপুর সদর উপজেলার ইসলামনগরের এক দল যুবক। আজ শনিবার বিকেলে তারা নিজেরা হ্যান্ড সেনিটাইজার তৈরি করে নিজ এলাকায় সাধারন মানুষের মাঝে শতাধিক হ্যান্ড সেনিটাইজার বিতরন করছে। পাশাপাশি গ্রামের প্রবেশ পথে, পাড়া-মহল্লায়, যান-বাহনে, মসজিদ, মাদ্রাসাও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে জীবানুনাশক স্প্রে করে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের বাংলাদেশ ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মনির আহম্মেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মেহেরপুর জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক সাজেদুর রহমান সাজু, আলোক নিশান ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক (প্রশাসন বিভাগ) সাহেদ সাব্বির সোহাগ, বুয়েট ছাত্র শরীফ আহম্মেদ প্রমুখ।

  • সর্বশেষ