শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে রক্ষা পেতে ওষুধের পরীক্ষা শুরু করলো হু

আসিফুজ্জামান পৃথিল : [২] বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে তারা মোট ৪টি ওষুধের পরীক্ষা শুরু করেছে। নরওয়ে এবং স্পেনে এই ঐতিহাসিক পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে তারা। ইয়ন নিউজ, মেডিকেল নিউজ টুডে, সিবিএন

[৩] এই বিষয়ে বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আদহামন বলেন, ‘কয়েকজন রোগী বৃহত্তর স্বার্থে এই পরীক্ষার অংশীদার হয়েছেন। আমরা পরীক্ষা করে দেখবো কোন ওষুধ এই ভাইরাস মোকাবেলায় অধিকতর কার্যকর।’

[৪] তিনি জানান, মোট ৪৫টি দেশ এই পরীক্ষায় অংশ নিচ্ছে। তার মতে, যতো বেশি দেশ অংশ নেবে ততো দ্রুত ফল মিলবে।

[৫] যে ৪টি ওষুধের পরীক্ষা করা হচ্ছে এর মধ্যে রয়েছে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন এবং হাইড্রোক্লোরোকুইন, অ্যঅন্টিভাইরাল ওষুধ রেমডেইসিভির এবং এইচআইভির ওষুধ লোপিনাভির ও রিটোনাভিরের ককটেল।

[৬] এইডস এর ওষুধের এই ককটেল ইন্টারফেরন-বেটার সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হচ্ছে।

[৭] ফ্রান্সের একটি গবেষণা বলছে করোনাভাইরাস দমনে ম্যালেরিয়ার ওষুধ সবচেয়ে ভালো কাজ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই দাবি করেছিলেন।

  • সর্বশেষ