শিরোনাম
◈ একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন বিজ্ঞানী অবরি গর্ডনের মতে, করোনামুক্ত হতে দুই বছর লাগবে, অ্যালেক্স পারকিনস বলছেন, পুরোপুরি মুক্ত হবে না কখনো

দেবদুলাল মুন্না : [২] ইউনিভার্সিটি অব মিশিগানের রোগতত্ত্বের সহযোগী অধ্যাপক অবরি গর্ডন ‘লাইভ সায়েন্স’কে বলেন, যদি কোনো নতুন ভাইরাস এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসে, যিনি ওই ভাইরাসের প্রতি সংবেদনশীল নন (অর্থাৎ ভাইরাসটি তাকে আক্রান্ত করতে সক্ষম হচ্ছে না), তখন ভাইরাসটি ছড়িয়ে পড়ার ধারাবাহিকতা ভেঙে যায়। সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সাধারণত একজন আক্রান্ত হলে তিনি দুজনকে আক্রান্ত করেন। ওই দুজন থেকে আবার চারজন আক্রান্ত হন। এভাবে আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়তে থাকে। কিন্তু ভাইরাসটি যখন এই চক্রে এগোতে গিয়ে একজনকে আর আক্রান্ত করতে পারে না, তখন সেই চক্রটি ভেঙে যায়। ফলে একসময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে আক্রান্ত করার মতো আর মানুষ পাওয়া যায় না। তখন সংক্রমণ কমে আসতে থাকে। তবে এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। অথবা সঠিক ভ্যাকসিন আবিষ্কৃত হলে, মানুষ তা গ্রহণ করে করোনাভাইরাস প্রতিরোধী হয়ে উঠবে।

[৩] অন্যদিকে ইউনিভার্সিটি অব নটর ডেমের রোগতত্তে¡র শিক্ষক অ্যালেক্স পারকিনস ‘সায়েন্স নিউজ ডট অরগ’কে বলেন, রাতারাতি ভ্যাকসিন তৈরি করা কঠিন কাজ। এ কারণেই এখনো অনেক সংক্রামক রোগের ভ্যাকসিন নেই। করোনাভাইরাস যেহেতু অত্যন্ত সংক্রামক, সেহেতু এটি কখনোই পুরোপুরি অদৃশ্য হবে না। কোনো না কোনো আকারে রয়ে যাবে। তবে এ ভাইরাস দুর্বল হয়ে পড়ে একসময় শ্বাসযন্ত্রের রোগ হিসেবে স্থায়ীভাবে টিকে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়