শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে করোনা সংক্রমিত নারীর তিন ডাক্তার আক্রান্ত নন

এম. আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি : [২] কক্সবাজারে করোনা সনাক্ত হওয়া নারী রোগির তিন চিকিৎসক করোনা আক্রন্ত নন। শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) এই রিপোর্ট দিয়েছে। বিআইটিআইডির ডাক্তার শাকিল আহমদে জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা কক্সবাজার সদর হাসপাতালের তিন চিকিসৎকের করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে। যার ফলে তারা করোনা ভাইরাস আক্রান্ত নন।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে ২৪ মার্চ স্বাস্থ্য অধিদফতর ঢাকার বাইরে প্রথম চট্টগ্রামের বিআইটিআইডিকে করোনা পরীক্ষার অনুমোদন দেয়। পরীক্ষার জন্য ঢাকা থেকে করোনা শনাক্তকরণ কিটও পাঠানো হয়। করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে তিন চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়। উক্ত নমুনা প্রতিবেদন ঢাকায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রে (আইসিডিআর) পাঠিয়ে দেওয়া হবে।

[৪] উল্লেখ্য, জেলার প্রথম করোনা শনাক্ত রোগী মুসলিমা খাতুনের (৭৫) চিকিৎসা করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইউনুছ, ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহজাহান। করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য গত ২২ মার্চ ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিলো। ২৪ মার্চ পাঠানো রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে মুসলিমা খাতুনের।

[৫] এরপর চিকিৎসায় নিয়োজিত থাকা তিনজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। জেলা সদর হাসপাতালে দেয়া তথ্য মতে, এ পর্যন্ত ১০ চিকিৎসক, ৮ নার্স ও ৩ ক্লিনার হোম কোয়ারেন্টাইনে রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়