শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী গণভবন থেকে সব কিছু মনিটরিং করছেন

আবুল বাশার নুরু : প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সব ধরনের কার্যক্রম ও প্রস্তুতি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসেই তিনি সার্বিক খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন সরকারের মন্ত্রী, উচ্চ পদস্থ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তাদের। বিভাগীয় হাসপাতালগুলোতেও খোঁজখবর নিয়েছেন তিনি।

অন্যদিকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যাতে খাবার সংকটে না পড়ে সেজন্য তাদের পাশে দাঁড়াতে দলীয় এমপি-মন্ত্রী ও নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের একাধিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সূত্রটি বলছে, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বনেতাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্বিগ্ন। তিনি সব সময় স্বাস্থ্য অধিদফতর, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। কথা বলেছেন, বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গেও। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখছেন তিনি।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুধু করোনা পরিস্থিতি নিয়ে নয়, যে কোনো দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা ভাবেন। তিনি গতকালও গণভবন থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করেছেন। টেলিফোনে সরকারের একাধিক মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছেন। দিয়েছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা।

  • সর্বশেষ