শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় করোনা থেকে মুক্ত থাকতে চলছে কোরআন তেলোয়াত

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] সৃষ্টিকর্তার নৈকট্য লাভের পাশাপাশি করোনার সংক্রমন থেকে রক্ষা পেতে কুমিল্লার বিভিন্ন মসজিদ- মাদ্রাসায় দিনভর চলছে কোরআন তেলোয়াত। উচু দালান- প্রাচীর পার হয়ে সমুধুর কন্ঠের কোরান তেলোয়াত পৌঁছে যাচ্ছে নগর কুমিল্লার বসবাসরত বাসিন্দাদের ঘরে। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস মহান রাব্বুল আলামিন কোরআন তেলোয়াত ও নামাজ আদায়ের মাধ্যমে কুমিল্লাকে করোনা মুক্ত রাখা যাবে।

[৩] গত কয়েকদিন ধরে কুমিল্লার মসজিদ- মাদ্রাসায় নিয়ম করেই তেলোয়াত হচ্ছে পবিত্র কোরআন। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। সুনশান নিরবতায় ডুবে থাকা কান্দিরপাড়ে মাইকে প্রচার হওয়া সমুধুর কন্ঠের কোরআন তেলোয়াত অন্য রকম আমেজ সৃষ্টি করছে।

[৪] কান্দিরপাড় মসজিদের মুসুল্লি আবদুল কাদের জানান, এমন দূর্যোগের সময় কোরআন তেলোয়াত অনেক ফজিলত বয়ে আনে।

[৫] কান্দিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম। নামাজের সময় ছাড়া বাকি সময়টা কোরআন তিলোয়াতে পার হয় কান্দিরপাড় জামে মসজিদের আঙ্গিনা।

[৬] আগে রমজান মাস এলে দিনে কোরান তেলোয়াত হতো। বর্তমানে করোনা থেকে রক্ষা পেতে পবিত্র কোরআন তেলোয়াত হচ্ছে বলে জানান ।

[৭] নগরীর দারোগাবাড়ী মসজিদেও চলে কোরআন তেলোয়াত। করোনার কারনে থমকে যাওয়া নগরীর মসজিদে সমুধুর কন্ঠে কোরআন তেলোয়াত মানুষের মনে আশা জোগানিয়া এক সুর তুলেছে।

[৮] কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রামপুর জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম জানান, গত ১৭ মার্চ থেকে নিয়মিত কোরআন তেলোয়াত চলছে। সেই সাথে প্রতিদিনই চলছে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া।

  • সর্বশেষ