শিরোনাম
◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাধারণ ছুটি চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আন্তঃসংযোগ রক্ষায় নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়

তাপসী রাবেয়া : [২] গুরুত্বপূর্ণ কার্যাদি নিষ্পন্ন ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আন্তঃসংযোগ রক্ষায় নির্দেশনা প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়।

[৩] নির্দেশনায় কর্মকর্তাগণকে ই-মেইল, টেক্সট ম্যাসেজ ইত্যাদি নিয়মিত চেক করা এবং কোনো নির্দেশনা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। শিল্প মন্ত্রণালয় বা দপ্তর/সংস্থা সম্পর্কিত যে-কোনো ইস্যু তৈরি হলে অথবা যে-কোনো সংবাদের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যদেরকে মোবাইল, ই-মেইল, টেক্সট ম্যাসেজ, ভাইবার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যমে অবহিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। সে সঙ্গে দপ্তর ও সংস্থার প্রধানগণকে স্ব-স্ব দপ্তর ও সংস্থার আওতাধীন সকল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আপডেট থাকতে বলে হয়েছে এবং যে কোনো প্রয়োজনে দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং পরিচালকগণকে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট অনুবিভাগের সাথে ই-মেইল, মোবাইল বা টেক্সট ম্যাসেজের মাধ্যমে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

[৪] এছাড়া, সকল কর্মকর্তা, সকল প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে ই-নথি, দাপ্তরিক ও ব্যক্তিগত ইমেইল,টেক্সট ম্যাসেজ নিয়মিত চেক করে কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।

[৫] নির্দেশনায় সার্বক্ষণিক ই-মেইল ও টেক্সট ম্যাসেজের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে । সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময় কর্মস্থল ত্যাগ করতে নিষেধ করে সবাইকে স্ব-স্ব আবাসস্থলে সার্বক্ষণিক নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে এবং জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারী পরিবারের সদস্যসহ সবাই সুস্থ থাকার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইইডিসিআর প্রদত্ত স্বাস্থ্য নিরপত্তা সংক্রান্ত নির্দেশনাসমূহ যথাযথ অনুসরণ করার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ