শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর গোদাগাড়িতে বাস-মিনি ট্রাক সংঘর্ষে নিহত ২

মহসীন কবির : [২] রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। চ্যানেল২৪

[৩]  বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

[৪] প্রতাক্ষদর্শীরা জানান, খুব ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল সে সময় একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি উল্টিয়ে যায় এবং ট্রাকটি গাছের সাথে বেধে দুমড়ে মুচড়ে যায়। সে সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং অনেকজন আহত হয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা আহতের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

[৫] পুলিশ জানায়, ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা হয়। বাসটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় এলে, বিপরীত থেকে আসা মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতরবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। আর মরদেহ দুটি পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

  • সর্বশেষ