শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক বছরের জন্য স্থগিত টোকিও অলিম্পিক, একই সূচিতে আসরটি হবে ২০২১ সালে

আক্তারুজ্জামান, ইয়াসিন আরাফাত : [২] অবশেষে পিছু হটলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব না কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইওসির সদস্য ডিক পাউন্ড। জাপান টাইমস

[৩] এর আগে বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ব্যাপারে অনড় ছিল জাপান। কিন্তু গত রোববার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হঠাৎ করেই অলিম্পিক স্থগিত চান। তিনি বলেছিলেন অলিম্পিকের মাধ্যমে বিশ্বব্যাপী এ মহামারী আরও ছড়িয়ে পড়বে। বিবিসি

[৪] আয়োজক দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছিলো আইওসি। বৈঠকে বসার আগে নিজেদের মধ্যে আলোচনা করে এবারের আসর স্থগিত করেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া কমিটি। অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো আসর স্থগিত হলো। তবে তিনটি আসর বাতিলের ঘটনা আছে। ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং ১৯৪০ ও ১৯৪৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বাতিল হয়েছিলো অলিম্পিক গেমস। উইকিপিডিয়া

[৫] করোনা আতঙ্কে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া এবারের অলিম্পিকে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিলো। ফলে এক প্রকার অনিশ্চিত হয়েছিলো টোকিও অলিম্পিকের আসর। গার্ডিয়ান

[৬] এ বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ৩২তম আসরের। আগামী বছরের একই সময়ে মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়