শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যে কোন অবস্থাতেই বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত সেবা অব্যাহত রাখার নির্দেশ প্রতিমন্ত্রীর

শাহীন চৌধুরী: [২] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত সেবা যে কোন অবস্থাতেই অব্যাহত রাখা হবে। সেবা নিয়ে সর্বদা গ্রাহকদের সাথেই থাকবো। যে কোন সময় যে কোন সমস্যা নিয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সাথে কথা বলা যাবে। গ্রাহকরা আমাদের পরিবার-তাদের সুরক্ষা ও হয়রানি রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। [৩] তিনি বলেন, আমাদের গ্রাহকরা কোথায় গেলে চিকিৎসাসহ প্রশাসনিক সেবা বা তথ্য পাবে সে বিষয়েও সহায়তা করতে হবে।

[৩] প্রতিমন্ত্রী মঙ্গলবার মন্ত্রণালয়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহে করনীয় নিয়ে নির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, নিজেদের সুরক্ষা নিশ্চিত করে অফিস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যমান কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দলে-উপদলে বিভক্ত করে রোস্টারের ভিত্তিতে দায়িত্ব দেয়া যেতে পারে। সব সময় বিকল্প টিম প্রস্তুত রাখতে হবে।

[৪] বিদ্যুৎ ও গ্যাসের সারচার্জ মওকুফের সাথে সাথে প্রি-পেইড মিটারের বিলের বিষয়েও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত দেন। কোন অবস্থাতেই যেন গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়। বিতরণ কোম্পানি গুলো আপাতত গড় বিল বা এস্টেমিটেড বিল দিতে পারবে যা পরবর্তীতে সমন্বয় করা হবে। তিনি প্রত্যেক অফিসেই প্রয়োজনে ‘আইসোলেশন’ রাখার ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। [৫] এ সময় তিনি করপোরেট সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড হতে করোনা সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্দেশ দেন।

[৬] জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মোস্তফা কামাল (ফোন নং-০১৭১১-৯৪২০২২) ও উপসচিব (বাজেট) মোছাম্মাৎ ফারহানা রহমান (ফোন নং-০১৭১২-৮৭২০৭৩) গ্যাস ও জ্বালানি সংক্রান্ত সহযোগিতা ও তথ্য এই ফোকাল পয়েন্ট কর্মকর্তাদ্বয় দিবেন। বিদ্যুৎ বিভাগের ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত সচিব (সমন্বয়) এ.কে.এম হুমায়ূন কবীর (ফোন নং-০১৭৭৭-১৯০৯১৭) ও যুগ্নসচিব (প্রশাসন) রেজওয়ানুর রহমান (ফোন নং-০১৭১১-৯০৫৮১৯)। বিদ্যুৎ সংক্রান্ত সহযোগিতা ও তথ্য উপরোক্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তাদ্বয়ের কাছে পাওয়া যাবে।

[৭] এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো: আনিছুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বিপিসির চেয়ারম্যান মোঃ শামসুর রহমান, বিপিডিবির চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মঈন উদ্দিন, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়