শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা করোনা মোকাবিলায় কাজ করছে, বললেন স্থানীয় সরকার মন্ত্রী

তাপসী রাবেয়া : [২] মো: তাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি করা হয়েছে যাতে বিদেশ ফেরত বা সংক্রমনের ঝুঁকিতে যারা আছেন তাদের ‘ হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিত করা যায়। একইভাবে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদেরও একই নির্দেশ দেয়া হয়েছে।

[৩] করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলা সংক্রান্ত কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেয় হয়েছে।

[৪] টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য ব্যবহৃত স্থানে গাজীপুর সিটি কর্পোরেশনের ভবনগুলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার উপযোগী করা হচ্ছে।

[৫] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ‘ঢাকা মহানগর জেনারেল হাসপাতালকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার জন্য প্রস্তুত রাখা।সিটি কর্পোরেশন এলাকার সুবিধাজনক স্থানে জনগণের হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় লিকুইড/ হাতধোঁয়া সাবান এবং হাত জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজার রাখা হবে।

[৬]সিটি কর্পোরেশন এলাকায় স¤প্রতি বিদেশ ফেরত কোন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকা এবং তার পরিবারের সদস্যবৃন্দকে জনসম্মুখে না আসার জন্য ওয়ার্ডভিত্তিক কাউন্সিলরের নেতৃত্বে প্রচারণা চালানো হচ্ছে। অবাধ্য ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা নেয়া হবে।

[৭] মঙ্গলবার সচিবালয় থেকে এক ভিডিও বার্তায় মন্ত্রী এসব তথ্য জানান মন্ত্রী । সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়