শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০০ টাকার হ্যান্ড স্যানিটাইজার ৮০০ টাকায় বিক্রয় জরিমানা ১ লাখ টাকা

আব্দুল্লাহ মামুন: [২] এক লিটার হ্যান্ড স্যানিটাইজারের দাম ৩০০ টাকা কিন্তু ৮০০ টাকায় বিক্রির দায়ে রাজধানীর ইত্তেফাক মোড় এলাকায় হাটখোলা সায়েন্টিফিক এবং মডার্ন সাইন্টিফিক শপ নামে দুটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

[৩] সোমবার ভোক্তা অধিকারের ফেসবুক পেজে অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশ ক্রেতা সেজে দুটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

[৪] অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

[৫] তিনি বলেন, ‘ফেসবুক মেসেঞ্জার, ইমেইলে আমাদের কাছে বাড়তি দামে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছে বলে অভিযোগ আসে। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ছদ্মবেশে আমি অভিযান পরিচালনা করি।

[৬] আমার কাছে ৩০০ টাকা লিটারের হ্যান্ড স্যানিটাইজারের দাম ৮০০ টাকা চাওয়া হয়। মেসেঞ্জারে পাওয়া অভিযোগের সত্যতা মেলায় দোকানগুলোকে অর্থ দণ্ড দেওয়া হয়।

[৭] জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুল জব্বার মন্ডল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়