শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যান্সার-রোগীর দেহে করোনা উপসর্গে কেমোথেরাপি দেয়া হচ্ছে না, জানালেন ডা. কাজী মুস্তাক

শাহীন খন্দকার : [২] জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুস্তাক হোসেন আরো বলেন, তিনশ শয্যার জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতালে ডাক্তার ১৪৭ জন। নার্সের সংখ্যা ৪১১। কোভিড-১৯ নিরাপত্তায় স্বাস্থ্য অধিদপ্তর পিপিই দিয়েছে ১০০টি, মাস্কক্যাপ দেয়া হয়েছে দুই শ’। চশমা তিন শ, একশ হ্যান্ডগ্লাভস, ৫০ মিলিগ্রামের হেক্সিসল ১৯২টি।

[৩] পরিচালক জানান, ক্যান্সারআক্রান্ত রোগীদের ভর্তি ও আন্তর্জাতিক নিয়ম মেনেই চিকিৎসা শুরু করা হয়। তবে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের উপসর্গ বর্তমান রোগীদের মাঝে আছে কি না, সেটা হাসপাতালের চিকিৎসক নার্সরা স্ক্রিনিং করছেন।

[৪] পরিচালক জানালেন, প্রতিদিন গড়ে দেড় থেকে দু’শ’ রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। তিনশ রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন ডে-কেয়ারে দুই শিফটে একশ বেডে কেমোথেরাপিসহ রেডিয়েশন দেয়া হচ্ছে পাঁচ শ’ রোগীকে। সম্পাদনা : হাসান হাফিজ, খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়