শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাড়ে তিন ঘণ্টা মানুষের ছোঁয়া না পেলে কার্যকারিতা কমে করোনা ভাইরাসের, ধংস হয়ে যায় তিনদিন ছোঁয়া না পেলে, ডা. মো. আজিজুর

লাইজুল ইসলাম : [২] বিকেলে এই প্রতিবেদকে তিনি বলেন, করোনার একমাত্র বাহন মানুষ। এটি একজনের শরীর থেকে আরেক জনের শরীরে যায়। হাতে হাত বা শরীরে শরীর লাগলে এটি এক দেহ থেকে আরেক দেহে ছড়ায়।

[৩] করোনা কোয়ারেন্টাইন ম্যানেজম্যান্ট গ্রুপের জয়েন্ট ফোকাল পারসন ডা. মো. আজিজুর রহমান সিদ্দীকি জানান, থুথু বা নাকের ময়লা থেকে এই রোগ ছড়ায়। এতে সাড়ে তিন হাজারের মত ভাইরাস থাকে। যখন পাশের কেউ হাচি দেয় তখন এই ভাইরাস অন্যের নাক দিয়ে সরাসরি ঢুকে যায়। হাচি বা কাশি দেওয়ার শেষ স্থান থেকে তিন ফুট দূরে থাকলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

[৪] আজিজুর রহমান সিদ্দীকি আরো বলেন, এটি বাতাসের সঙ্গে উড়তে থাকে এমন তথ্য ভুল। যক্ষা যেমন বাতাসে উড়ে বেড়াতো। তেমন এটি নয়। এটি শুধু মাত্র মানুষের শরীরেই চলা ফেরা করে।

[৫] আজিজুর রহমান বলেন, টাকা, কাগজ বা অন্য কিছুর মাধ্যমে এটি ছড়ায় না। কিন্তু আমাদের মানুষের কিছু বদ অভ্যাসের কারনে সব কিছুতেই জীবানু লেগে থাকতে পারে। নাকের ময়লা অনেকে লিফটে, পাকা দেয়ালে, বিবিধ খাম্বা, টেবিলে লাগিয়ে দেই। আক্রান্ত ব্যক্তির থুথু, কফ মাটিতে পরে থাকে। সেটা যদি কোনো কারণে শরিরে ছোয়া পায় তবে সেই ব্যক্তি আক্রান্ত হবে।

[৬] আজিজুর আরো বলেন, এই রোগের এখন পর্যন্ত কোনো ধরনের নির্দিষ্ট চিকিৎসা বের হয়নি। কিছু হলেই আইসিইউতে নিয়ে যেতে হচ্ছে।

[৭] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ম্যাডিসিন বিভাগের অধ্যাপক ডা মো. টিটো মিয়া বলেন, মশার মাধ্যমে কোভিড-১৯ ছড়ায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়