শিরোনাম
◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক : [২] কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট বর্তমানে স্থগিত রয়েছে। লকডাউন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তাদের পথে হাঁটলো বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। আগামী ৩১ মার্চ পর্যন্ত সংস্থাটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাহফে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তারা।

[৩] এর আগে কোভিড-১৯ ভাইরাসের বিস্তার এড়াতে আগেই দেশে সব ধরনের খেলাধুলা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নির্দেশ দেয় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এক বিবৃতিতে হকি ফেডারেশন জানায়, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে চলমান করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সে লক্ষ্যে ফেডারেশনের মাননীয় সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মহোদয়ের নির্দেশক্রমে আজ ২২ মার্চ ২০২০ থেকে আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা করা হলো।’

[৪] ‘একই সাথে উক্ত সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলাও স্থগিত ঘোষণা করা হলো। উক্ত সময়ে হকি ফেডারেশনের যে কোন দাপ্তরিক কার্যক্রম (একান্ত প্রয়োজনীয় ব্যতীত) ঘরে বসে অনলাইনের মাধ্যমে সম্পাদনের নির্দেশ প্রদান করা হয়েছে বাহফে সংশ্লিষ্টদের প্রতি। সেই সাথে সকল কর্মকর্তা, কর্মচারীদের প্রতি নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়েছে।’

[৫] বিবৃতিতে আরো বলা হয়, ‘ইতিমধ্যে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এর সভাপতি নরেন্দ্র ধ্রুভ বাত্রা ও প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি উইলের স্বাক্ষরিত একটি চিঠি এফআইএইচ-এর প্রতিটি সদস্য দেশকে পাঠানো হয়েছে। যেখানে সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) এর নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।’

  • সর্বশেষ