শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত শাহিন পলাতক

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রী(১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন(১৯) পলাতক রয়েছে। গত বুহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর নানী শাহিন কে প্রধান আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে।

[৩] মামলা ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার রাতে স্কুল ছাত্রীর নানী প্রতিবেশীর বাড়িতে ও তার নানা পাশ্ববর্তী গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যায়। এ সুযোগে প্রতিবেশী ওছনাদ্দিন ফরাজীর ছেলে শাহিন কিশোরীকে ঘরে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। প্রতিবেশীর বাড়ি থেকে নানী বাসায় ফিরে নাতনীর উপর নির্যাতনের দৃশ্য দেখে ডাকচিৎকার দিলে শাহিন দৌড়ে পালিয়ে যায়।

[৪] ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, শনিবার সকালে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

[৫] কিশোরীর নানী জানান,পাশ্ববর্তী আমতলী উপজেলার গুলিশা খালী ইউনিয়নে তার মেয়ে জামাইর বাড়ি। চাকুরীর সুবাধে বাবা মা এলাকায় না থাকায় নাতনী তার বাসায় থেকে লেখাপড়া করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ