শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫টি ভুল দেশে করোনা সংক্রমণ বিস্তৃতির আশঙ্কা তৈরি করছে

বাংলা ইনসাইডার : [২] বাংলাদেশে করোনা পরীক্ষার হার অত্যন্ত কম। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সন্দেহভাজন প্রত্যেককে যতো শীঘ্রই সম্ভব পরীক্ষা করার কথা বলেছে। কারণ তারা মনে করছে, বাংলাদেশ কিছু ভুলে করোনা সংকটে নিজেদেরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে। যা একটি গভীর সঙ্কট হিসেবে উপস্থিত হচ্ছে।
[৩] জানা যায়, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ বিশ্বের অনেক দেশ থেকেই এগিয়ে। আর এই কারণে করোনা মোকাবেলায় এ ভুলগুলো কাটিয়ে উঠে করোনা প্রতিরোধে সফল হবে সরকার।
[৪] করোনা মোকেবেলায় ৫টি ভুলে দেশে সংক্রমণ বিস্তৃতির আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে-
১. বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন না করা
এদের ব্যাপারে সরকার যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমনভাবে উহান ফেরত প্রত্যেক শিক্ষার্থীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা হয়েছিলো, তেমনিভাবে প্রত্যেক বিদেশ ফেরতদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা উচিৎ ছিলো। বিশেষ করে অধিকাংশ বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইন না মানা দেশে করোনার ঝুঁকি বেড়েছে।
[৫] ২. হোম কোয়ারেন্টাইন কার্যকরের ব্যর্থতা
বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার সঙ্গে জনপ্রশাসন, স্বরাষ্ট্রসহ অরওা কিছু মন্ত্রণালয় এবং বিভাগ সংশ্লিষ্ট। এখানে সমন্বয়ের ঘাটতি ছিলো। এই ঘাটতির কারণে হোম কোয়ারেন্টাইন বাস্তবিকে কার্যকর হয়নি। এ ব্যর্থতার কারণেই দেশ বড় ধরণের ঝুঁকিতে পড়ছে।
[৬] ৩. ঢাকার বাইরে পরীক্ষার ব্যবস্থা না করা
এখনও করোনার যে পরীক্ষা, তা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে করোনা শনাক্তের কোন পরীক্ষার ব্যবস্থা এখনও করা হয়নি। এটিও একটি বড় ভুল বলে মনে করছেন সংশিষ্ট বিশেষজ্ঞরা। কারণ যারা ইতালিসহ ইউরোপ থেকে ফিরেছেন, তাঁরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। তাঁরা যাদের সংস্পর্শে এসেছে, তাঁদেরও পরীক্ষা করা জরুরি।

[৭] ৪. আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের অভাব

শুরু থেকে মনে করা হচ্ছে এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক বিষয়। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার ওপর ছেড়ে না দিয়ে এ ব্যাপারে আন্তমন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন ছিলো। কিন্তু এখন পর্যন্ত এ সমন্বয়ের অভাব দৃশ্যমান।

[৮] ৫. চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের আগাম প্রশিক্ষণ না দেয়া
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা ছড়িয়ে পড়লেও কিভাবে এর চিকিৎসা ও পরীক্ষা এবং নিজের স্বাস্থ্য নিরাপদ রাখতে হবে, সে বিষয়গুলো ঠিকঠাকভাবে প্রশিক্ষণ দেয়া হলে জটিলতা তৈরি হতো না। প্রশক্ষিণের অভাব সরকারের অন্যতম ভুল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনুলিখন ; মাজহারুল ইসলাম

  • সর্বশেষ