শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজনামচা” নামক বই বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি [২] জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁরই রচিত “অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা” নামক প্রকাশিত দুইটি বই বগুড়ার আদমদীঘি উপজেলার কলেজ ও স্কুল পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই দুটি বই বিতরন উপলক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলমের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভায় আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, অধ্যক্ষ আব্দুর রহমান, মোস্তফা আহমেদ নাইডু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ। সভায় বর্তমান প্রজন্মকে মহান স্বাধীনতা সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিকট বই গুলো প্রদান করা হয়।

  • সর্বশেষ