শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাস ফেরত ৪২ জনের সন্ধানে নেমেছে তাহিরপুর স্বাস্থ্য বিভাগ

যুগান্তর : [২] প্রবাস ফেরত ৪২ নাগরিকের সন্ধানে নেমেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।

[৩] বুধবার জরুরি ই-মেইল বার্তায় ওই ৪২ প্রবাস ফেরত নাগরিকের তালিকা প্রেরণ করা হয়েছে।

[৪][ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ যৌথভাবে এ তালিকাটি প্রেরণ করেছে বলে বুধবার বিকালে নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

ওই তালিকা একই দিন ই-মেইলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে দেয়া হয়েছে।

[৫] বুধবার বিকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, ১ মার্চ হতে তালিকাধারী প্রবাস ফেরত সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪২ নাগরিক নিজ গ্রামে ফিরে আসেন। এ সব প্রবাসী ভারত, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ওমানসহ বিভিন্ন দেশ হতে নিজ নিজ বাড়িতে ফিরেন। কিন্তু প্রবাসীরা বাড়ি ফিরলেও তারা করোনাভাইরাস ঝুঁকিমুক্ত কী না সে বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনোরকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা বা অবহিত করেননি।

[৬] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, উপজেলার সাত ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এ সব প্রবাস ফেরত নাগরিকদের পরীক্ষা-নিরীক্ষার পর যদি করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকিমুক্ত থাকেন তবুও তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেবেন। আর করোনাভাইরাসে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করার পর দ্রুত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগে (আইইডিসিআর) যোগাযোগ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়